আপডেট: জানুয়ারি ২০, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-৬ ( ফুলবাড়িয়া ) আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেটের কনিষ্ঠ কন্যা সাবেক ছাত্রলীগ নেত্রী ফারজানা শারমিন বিউটি জাতীয় সংসদের সংরতি মহিলা আসনে এমপি হতে চায়।
বর্তমানে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন বিউটি জাতীয় সংসদের সংরতি মহিলা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক হবার পর থেকেই মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই নেত্রী।
আওয়ামী লীগ রাজনীতি পরিবারের এই নেত্রী ছোট বেলা থেকে প্রবীন রাজনীতিবিদ বাবার আদর্শকে অনুসরন করেছেন। ১৯৯৪ সালে ময়মনসিংহের মুমিনুন্নেছা সরকারী মহিলা কলেজ সংসদ নির্বাচনে সাধারন সম্পাদক পদে নির্বাচনে অংশ নেয়। গনতান্ত্রিক আন্দোলনের সময় বিএনপি – জামায়াতে ইসলামী রোষানলে পড়ে গুরুতর আহত হয়ে ৩ মাস হাসপাতালে চিকিৎসা শেষে মনি – বিউটি পরিষদে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দিতা করেন। ময়মনসিংহ জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য হয়ে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে বিপুল ভোটে নির্বাচিত হন ফারজানা শারমিন বিউটি। পরবর্তীতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ১৯ জন ভোটারের মধ্যে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৫ সালে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী মহিলা লীগের আহবায়কের দায়িত্ব পান। ফুলবাড়িয়া বিশ্বকিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন (বিউটি) ১০ বছর শিক্ষকতা পেশায় থেকেও রাজনীতিতে রয়েছেন সক্রিয়।
ফারজানা শারমিন বলেন, আমার মরহুম শশুর আব্দুর রাজ্জাক তরফদার মৃত্যুও আগ পর্যন্ত রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ন্বামী শিমুল তরফদার নৌকা প্রতিকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শশুরালয়ে রাজনৈতিক অনুপ্রেরনা পেয়েছি, অনুপ্রেরনা পেয়েছি প্রবীন রাজনীতিবিধ বাবার কাছে। আমার বিশ্বাস গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগ পরিবারের কথা চিন্তা করে আমাকে জাতীয় সংসদের সংরতি মহিলা আসনে দলের মনোনয়ন দিবেন।