১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

দুমকিতে সড়ক দুর্ঘাটনায় সেনা সদস্যসহ আহত-০৩

আপডেট: জানুয়ারি ২০, ২০১৯

  • Facebook Share
দুমকিতে সড়ক দুর্ঘাটনায় সেনা সদস্যসহ আহত-০৩

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘাটনায় সেনা সদস্যসহ ০৩ জন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেনা সদস্যকে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস সিওমেসে স্থানান্তর করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে দুমকিউপজেলা মাদ্রাসা ব্রিজ সংলগ্ন সড়কে এ মরন ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী লেবুখালী গ্রামের বাসিন্দা জাকির হোসেন মোল্লা জানায় লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস পরিচালিত বেকারীর টমটম-ভ্যানটি উপজেলা শহরে মালামাল সরবারহ দিয়ে ফেরার পথে মাদ্রাসা ব্রিজ সংলগ্ন সড়কে একই দিক থেকে আসা দূর-পাল্লার অন্তরা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-১২২১) ওভার টেকিংকালে চাঁপা দিলে টমটম চালক রবিউল (২৪), আরোহী সেনা সদস্য মিজান (৩০)ও পথচারী নূর মোহাম্মদ আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দূর্ঘাটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অন্তরা পরিবহনের বাসটি আটক করলে চালক ও হেলপার পালিয়ে যায়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দূর্ঘাটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে এখন ও কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে আইনগত পদক্ষেপ গ্রহন কার হবে।