৫, ফেব্রুয়ারি, ২০১৯, মঙ্গলবার | | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০

ঝালকাঠির কাঠপট্টি এলাকায় অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট: অক্টোবর ২৬, ২০১৮

  • Facebook Share
ঝালকাঠির কাঠপট্টি এলাকায় অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

নাইমুর রহমান শান্ত,ঝালকাঠী প্রতিনিধি ঃ ঝালকাঠি শহরের কাঠপট্টির কলাবাগান এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারনে ১১ টি ঘর পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের
সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী
চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েলে
১১টি আবাসকি ঘর  ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  এতে ঘর মালিক ও তার  ১০
শ্রমজীবি ভাড়াটিয়া পরিবার সর্বস্ব হারায়। ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, আগুনে
প্রায় ২০ লাখ টাকার ক্ষতি  হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান
সাইফুল্লাহ পনির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা
করার আশ্বাস দেন।