১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

আইইউবিএটিতে বিশ্ব নারী দিবস পালন

আপডেট: মার্চ ৭, ২০১৯

  • Facebook Share
আইইউবিএটিতে বিশ্ব নারী দিবস পালন

শাহাদাত হোসেন শাকিল, আইইউবিএটি প্রতিনিধি:ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি। আন্তর্জাতিক নারী দিবস। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আই ইউ বি এ টি  সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মিস সারাহ কবরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম। সভাপতির ভাষণে তিনি বলেন স্বাধীনতা অর্জনে বাংলাদেশী নারীর ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করেন এবং জাতির ভবিষ্যৎ রুপায়ণ নারীর ভূমিকা তুলে ধরেন। 
নারী দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স এর সহকারী অধ্যাপিকা মিস সায়েয়া অজান্তা ইসরাত আরও বক্তব্য রাখেন জনাব একেএম সরফুদ্দিন। নারী দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীগন বেগুনী রঙ্গের পোশাক পরে এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।