আপডেট: অক্টোবর ৩০, ২০১৮

আপডেট:

নাঈমুর রহমান শান্ত,ঝালকাঠী প্রতিনিধিঃ
গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন দেশে
ইলিশ মাছ ধরা, বাজারজাত, সংরক্ষণ করা নিষিদ্ধ ছিল। ইলিশের জাটকাকে বড়
ইলিশে পরিণত করার লক্ষে দেশে ৬টি ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল।
ঝালকাঠীর বাজারে সোমবার (২৯ অক্টোবর) থেকে ইলিশ মাছ উঠতে শুরু করেছে। মাছ
বাজারে যেসব ইলিশ আছে তার পেটে ডিম নেই এবং মাছের ওজন গড়ে ৭০০ গ্রাম
থেকে প্রায় ১ কেজি।
উল্লেখ্য গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ২৮ অক্টোবর মধ্য রাতে
শেষ হয়। এই ২২ দিনে ঝালকাঠীতে ১২১টি মোবাইল কোর্ট ২১২টি অভিযান পরিচালা
করে। অভিযান চালাকালে ৮৪৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ৪ লাখ ৩৯ হাজার
মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য ৬৫ লাখ ৮৫ হাজার টাকা।
৫৭টি মামলা হয়েছে ৪১ জন কে ১ বছর করে কারাদন্ড প্রদান এবং ৮৬ হাজার ৫শ
টাকা জরিমানা আদায় করা হয়েছে।