আপডেট: মার্চ ১৭, ২০১৯

আপডেট:

জাকারিয়া সৌরভ, ধোবাউড়া উপজেলার মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন।
এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।