আপডেট: মার্চ ৩০, ২০১৯

আপডেট:

ইমরুল কায়েস (ববি প্রতিনিধি:)বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি)তে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে দু:খ প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। ২৯ মার্চ রাতে জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার একটি সমৃদ্ধ ও সর্ববৃহৎ বিদ্যাপীঠ হিসেবে তার একাডেমিক কার্যক্রম চালিযে যাচ্ছে। বিগত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমার প্রদত্ত বক্তব্যের একটি বাক্যেকে কেন্দ্র করে সাম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি এ বিষয়ে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন করিনি বরং যারা মহান স্বাধীনতা দিবসও জাতীয় দিবসে উদযাপনের অনুষ্ঠানে বাঁধা সৃষ্টি করতে চায়, তাদের এহেন কার্যক্রম রাজাকার সদৃশ মর্মে মন্তব্য করেছি। উক্ত শব্দটি আমি কোন ভাবেই আমার বিশ্ববিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থী দের উদ্দেশ্য করে বলিনি। এরপরও যদি আমার উক্ত বক্তব্যে কোন শিক্ষার্থী মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তবে তার জন্য আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার স্বার্থে আমি সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।
এদিকে আন্দোলন কারী শিক্ষার্থীরা আগামীকাল শনিবারের কর্মসূচি নির্ধারণ করেছে। আন্দোলনে অংশ হিসেবে আগামীকাল বিকেল ৪:০০ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির “প্রতিবাদী সাংস্কৃতিক” অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানে যেধরনের পারফর্মেন্স করা যাবে..১. রণসঙ্গীত২. ব্যাঙ্গ নাটিকা, কবিতা,গান৩. প্রতিবাদী