আপডেট: এপ্রিল ২৩, ২০১৯

আপডেট:

মেহেদী হাসান শিয়াম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ তেলকুপি সীমান্তে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি-৫৩। মঙ্গলবার দুপুর ১২.২০ মিনিটে বিজিবি-৫৩ এক প্রেসবিজ্ঞপ্তীতে জানান যে,২২ এপ্রিলে আনুমানিক রাত ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩ এর অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল হাবিলদার মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭/৯-এস হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের আট রশিয়া মোড় বেড়ীবাধ নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে অজ্ঞাত একজন ব্যক্তি বাই সাইকেলে একটি ব্যাগ বহন করে আট রশিয়া মোড় বেড়ীবাধের কাছে আসতে থাকে।এ সময় উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তরিঘরি করে তার বাই সাইকেল ও বহনীয় ব্যাগটি ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর ফেলে রাখা ব্যাগটি তল্লাশি করে বিজিবি কর্তৃক ১৪,০০০(চৌদ্দ হাজার) পিচ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ও ০১ টি বাই সাইকেল উদ্ধার করা হয়; যার যার আনুমানিক মূল্য যথাক্রমে ৪২,০০,০০০/- (বিয়াল্লিশ লক্ষ) টাকা এবং ৩,০০০/- (তিন হাজার) টাকা সর্বমোট ৪২,০৩,০০০/- (বিয়াল্লিশ লক্ষ তিন হাজার)টাকা মাত্র।