১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

আপডেট: এপ্রিল ২৭, ২০১৯

  • Facebook Share
পানিতে পড়ে দুই অবুঝ শিশুর মৃত্যু

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি: 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে পড়ে ৩ ও সাড়ে ৪ বছরের দুটি কন্যা শিশুর মৃত্যু হয়। বুকের ধন হাড়িয়ে পাগল প্রায় দুটি পরিবারের লোকজন।      
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিলে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঐ এলাকার দিনমজুর শাইদুল ইসলাম তোতা  মিয়ার একমাত্র মেয়ে শারমিন নাহার। একই এলাকার এরশাদুল হক রবির মেয়ে ইন তিষা আহমেদ তাহা। 
নিহত একজনের  পিতা শহিদুল ইসলাম জানান, আজ দুপুর ১১ টার দিকে সে তার একমাত্র মেয়ে শারমিন নাহার নিশিকে খাবার বিস্কুট দিয়ে ভুট্টা ক্ষেতে যান। সে সময় তার স্ত্রী বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এর কিছুক্ষণ পরে সে বাড়িতে চিল্লাচিল্লি খবর শুনতে পান। দৌড়ে বাড়িতে এসে দেখেন তার বড় ভাই বাদশা মিয়ার পুকুরে পানিতে শারমিন ও তিষা দেহ ভাসছে।সঙ্গে সঙ্গে পুকুরের পানি থেকে শিশু দুটিকে তুলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেয়ে দুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।  
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত এমবিবিএস ডাক্তার আল মামুন বলেন, মেডিকেলে নিয়ে আসার আগেই পুকুরের পানিতে ডুবে ঐ মেয়ে দুটির মৃত্যু হয়েছিলো।   
এবিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে সংবাদ পাবার পর পরেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।