আপডেট: জুন ২৩, ২০১৯

আপডেট:

ভোলা জেলা প্রতিনিধিঃ মোঃ জাফর ইসলামঃ নানান আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে অলিম্পিক ডে রান।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৩ জুন) সকালে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, বিভিন্ন ক্লাবের সদস্য ও খেলোয়াড়বৃন্দ শোভাযাত্রা অংশ নেয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরই বিশ্বব্যাপী পালিত হয় অলিম্পিক ডে রান