১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কুবি শাখার সাধারণ আলোচনা সভা

আপডেট: জুন ২৯, ২০১৯

  • Facebook Share
ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কুবি শাখার সাধারণ আলোচনা সভা

আরিফুল ইসলাম কুবি প্রতিনিধি|

দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।  
শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিম বলেন, বর্তমানে বেকারত্বের হার অনেক বেশি।বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা তুলনামূলক বেশি। কাজের ক্ষেত্রে নিজেকে দক্ষ হিসেবে প্রস্তুত করতে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
আহ্বায়ক (কুবি)জান্নাতুল ফেরদৌস বলেন, ইয়ুথ ক্যারিযার ইনস্টিটিউট সকলের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করবে। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হলো সকলকে পেশাদারিত্ব বাড়ানো, কাজের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা, দক্ষ উদ্যোগতা তৈরি করা। নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার প্রয়াস সৃষ্টি করতে উদ্ধুদ্ধ করা।

আলোচনার শুরুতেই কুবি শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনায় ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কর্মশালা ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।