১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

চট্টগ্রাম সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় আহত মারুফ মারা গেছে

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • Facebook Share
চট্টগ্রাম সীতাকুণ্ডে ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় আহত মারুফ মারা গেছে

খোরশেদ আলম,চট্টগ্রাম
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে আরো একজন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা তিন।

সোমবার রাত সাড়ে ১২ টার সময় মারুফুর রহমান চৌধুরী (২৮) নামের আহত যুবক চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে মারা যায়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে উপজেলার ভাটিয়ারী পোর্ট লিংক নামক একটি কন্টেইনার ইয়ার্ডের সামনে ট্রেনের ধাক্কায় মোঃ এরশাদ হোসেন মিঠু (৩২), জামাল উদ্দিন আকবর হিরা(২২) নিহত হয়।

এসময় আহতবস্থায় মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়।

তারা তিনজনই স্থানীয় পোর্ট লিংক কন্টেইনার ইয়ার্ডের কর্মরত ছিলেন।

স্থানীয় নাহিদ নামে এক যুবক জানায়, তারা তিনজন সন্ধ্যা অফিস থেকে নাস্তা করার জন্য বের হয়, বৃষ্টির মধ্য ট্রেন লাইন পার হতে গিয়ে একই সময়ে দুই দিক থেকে ট্রেন এসে পড়ায় তারা ৩ জন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে এরশাদ ও জামাল উদ্দিন মারা যান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারুফুর রহমান মারা যান।

এরশাদ ভাটিয়ারী ইমাম নগর গ্রামের নজর মোহাম্মদ তালুকদার বাড়ির মফিজুর রহমানের পুত্র। জামাল উদ্দিন আকবর চট্টগ্রাম বন্দর থানার ঘোশাইল ডাঙ্গা এলাকার নুরুল আবছারের পুত্র।