আপডেট: আগস্ট ৩০, ২০১৯

আপডেট:

(শাহ্ হিরো স্টাফ রিপোর্টার)
পাইকগাছা-কয়রার-এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন,চিকিৎসা বান্ধব সরকারের লক্ষ্য-উদ্দেশ্য পূরনে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন । তিনি সংশ্লিষ্টদের প্রতি দীর্ঘদিনের সিন্ডিকেট ব্যবস্থ্যা ভেঙে হাসপাতালের নিয়মিত মাসিক সভা, পরিস্কার পরিছন্নতা,পয়ঃ নিস্কাশন স্বাস্থ্য সম্মত খাদ্য ও পানি সরবরাহ,রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। আজ শুক্রবার সকাল ১১টায় কয়রা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেস জায়গীর মহল মাসিক সভায় চিকিৎসক-নার্স,কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ নির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, ওসি মোঃ রবিউল হোসেন,ভাইচ চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা,আসমা আলম,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুজাত আহম্মদ,ডা:কুশাল রায়,ডা:শুসান্ত পাল,ইউপি চেয়ারম্যান আমীর আলী গাইন,আব্দুল্লাহ আল মামুন( লাভলু),নুর ইসলাম কোম্পানী,নাজমুল শাহাদাত,আ’লীগ নেতা বিভুতী ভুষন সানা,নির্মল দাশ,ডি,এম জাল্লাল উদ্দীন,শাহ্ ডালিম,মো: জহুরুল ইসলাম,যুবলীগ নেতা ইউপি সদস্য হাসানুজ্জামান,আকরামুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা তছলিম হোসাইন তাজ,পার্থ প্রতিম চক্রবর্তী রহমতুল্লাহ সুজন,রকিবুজ্জামান লিটন সহ বিভিন্ন-শ্রেনী পেশার মানুষ।