১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ড্র’তে নিষ্পত্তি হলো লর্ডস টেস্ট

আপডেট: আগস্ট ১৯, ২০১৯

  • Facebook Share
ড্র’তে নিষ্পত্তি হলো লর্ডস টেস্ট

সামিউল্লাহ, কোতয়ালী (ঢাকা) প্রতিনিধিঃ

বৃষ্টি বিঘ্নিত লর্ডস টেস্টে নাটকীয় সমাপ্তি হয়নি। প্রথম ইনিংসে লিড নিয়ে বার্মিংহাম টেস্ট হারের কস্টটা লাঘব করতে পেরেছে ইংল্যান্ড।৩ ঘন্টায় ২৬৭ রানের চ্যালেঞ্জ দিয়ে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে পারেনি ইংল্যান্ড। ড্র’-এ নিষ্পত্তি হয়েছে লর্ডস টেস্ট। 

 প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়েও ইংল্যান্ডের ছিল শংকা। চতুর্থ দিনের শেষ সেশনে সিডল এবং কামিন্সের পেস তোপে ইংল্যান্ডের স্কোর ৯৬/৪। তাতেই নাটকীয় সমাপ্তির আবহ ছিল। তবে ৫ম দিনে ইংল্যান্ডকে ডাইভিং সিটে বসিয়েছেন বেন স্টোকস।

১৬ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের ৭ম এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় সেঞ্চুরি (১১৫ নট আউট) উদযাপন করেছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচের হিরো।৫ম জুটিতে ৯০ এবং অবিচ্ছিন্ন ৬ষ্ঠ জুটিতে ৯৭ রানে দিয়েছেন নেতৃত্ব।

চতুর্থ ইনিংসের চ্যালেঞ্জটা ২৬৭ রানের। মাত্র ৩ ঘন্টায় তা প্রায় অসম্ভব। স্মিথের চোটটাও এতো বড় ঝুঁকি নিতে দেয়নি অস্ট্রেলিয়াকে। এই সুযোগে সর্বশক্তি দিয়ে ইংল্যান্ড বোলাররা পড়েছেন ঝাপিয়ে। স্কোরশিটে ৪৭ উঠতে অস্ট্রেলিয়ার তিন টপ অর্ডারকে ফেরত পাঠিয়েছেন তারা।

১৩২-১৪৯-এই ১৭ রানে আরো তিন অজি ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফিরিয়ে দিয়েছে ইংলিশ বোলাররা। অভিষেক ইনিংসে ২ উইকেট পেয়ে আর্চার পেয়েছেন মনোবল। স্মিথকে বাউন্সারে ভুপাতিত করে দ্বিতীয় ইনিংসে ছড়িয়েছেন আতঙ্ক (৩/৩২)। বাঁ হাতি স্পিনার জ্যাক লিয়াচ ও দারুন টার্ন পেয়েছেন (৩/৩৭)।

তবে শেষ ৫ ওভার প্রানপন প্রতিরোধ করেছেন টিম হিড (৪২ নট আউট)। লাবুসেঞ্জএর ৫৯ রানের প্রতিরোধ ইনিংসটিও পেয়েছে বাহাবা। তাতেই ম্যাচ বাঁচাতে পেরেছে অস্ট্রেলিয়া। থেমেছে চতুর্থ ইনিংসে ১৫৪/৬ এ। তবে কর্তৃত্ব নিয়ে লর্ডস টেস্ট ড্র’ করেছেন ইংল্যান্ড-তার কৃতিত্বটা বেন স্টোকসের।