১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রুপালীকে সভাপতি ও এনাকে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
রুপালীকে সভাপতি ও এনাকে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
রোকেয়া ইসলাম রুপালীকে সভাপতি ও ফরিদা খানম এনাকে সাধারণ সম্পাদক করে ২১
সদস্য বিশিস্ট নীলফামারী জেলা আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে সংরক্ষিত
নারী আসনের সংসদ সস্য রাবেয়া আলীমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের
উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য ও সাবেক
সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম । বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.
মমতাজুল হক , পেীর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, সদর
উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ সহ আরো
অনেকে। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে রোকেয়া ইসলাম রুপালীকে সভাপতি ও ফরিদা
খানম এনাকে সাধারণ সম্পাদক, সিনিয়ার সহ-সভাপতি আরিফা সুলতানা লাভলী,
যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুন্নেসা আহমেদ, শিল্পী রায়কে সাংগঠনিক সম্পাদক
করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।