৬, মে, ২০২০, বুধবার | | ১৩ রমজান ১৪৪১

রাজনীতিবিদরা দূর্নীতিতে জড়িয়ে পরার কারণ, রাজনীতিকে অরাজনৈতিকরণ

আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯

  • Facebook Share
রাজনীতিবিদরা দূর্নীতিতে জড়িয়ে পরার কারণ, রাজনীতিকে অরাজনৈতিকরণ

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। ব্যবসায়ী – আমলাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতিবিদরা। আর এটিই হতে পারে রাজনীতিবিদরা দূর্নিতিতে জড়িয়ে পরার অন্যতম কারণ। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক মাহমুদুল হাসান। রবিবার দুপুর নাগাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, তার ব্যক্তিগত আইডি থেকে এমন একটি স্ট্যাটাস আপলোড দেওয়ার পর মুহূর্তেই ছড়িয়ে পরে। উক্ত কথাগুলো হুবহু তুলে ধরা হলো,”রাজনীতিবিদরা দূর্নীতিতে জড়িয়ে পরার অন্যতম কারণ হচ্ছে রাজনীতি কে অরাজনৈতিক করণ বলে আমার মনে হয়।।হঠাৎ করে ব্যবসায়ী-আমলারা রাজনীতির হাল ধরলে দীর্ঘদিন রাজনীতি করা লোক টা কই যাবে? মাঠে পরিশ্রম করা ছেলেটা যখন দেখে টাকার কাছে তার শ্রম বিক্রি হয়ে যাচ্ছে তখন এই পোড় খাওয়া ছেলেটাও টাকার পেছনে দৌড়ায়।। রাজনীতিতে টাকায় যখন সব, তখন ঐ ছেলেটারই কি দোষ!!!আর এভাবে অল্প সময়ে অধিক টাকা ইনকামের একমাত্র ওয়ে হচ্ছে দূর্নীতি!! তাই রাজনীতিবিদদের দূর্নীতি থেকে রুখতে হলে তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। যে রাজনৈতি অর্থের কাছে বিক্রি হবে না।”