পটুয়াখালী প্রতিনিধি মো:সাইফুল ইসলাম :
পটুয়াখালীর মির্জাগঞ্জের কিছমত
শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের
কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে
সহকারি শিক্ষিকার হাতে ওই
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক
ঝাড়ুপিটা খেয়েছে। ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার ওই বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের কক্ষে।
বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিদের
সাথে যোগাযোগ করে জানা যায়,
প্রধান শিক্ষক ছুটিতে থাকায়
সহকারি প্রধান শিক্ষক মো. হারুন অর-
রশিদ তার কক্ষে দায়িত্ব পালন
করছিলেন। এ সময় সহকারি শিক্ষিকা
লুৎফুন নেছা খানমের সাথে নবগঠিত
কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটি
হয়। এক পর্যায়ে লুৎফুন নেছা
উত্তেজিত হয়ে সহকারি প্রধান
শিক্ষককে একটি ঝাড়ু দিয়ে বেধড়ক
পিটাতে থাকেন। এসময় অন্যান্য
শিক্ষক কর্মচারীরা ছুটে এসে
পরিস্থিতি শান্ত করেন।
সহকারি শিক্ষিকা লুৎফুন নেছা
ঝাড়ুপিটার কথা স্বীকার করে বলেন,
আমি একটি বই নিয়ে সহকারি প্রধান
শিক্ষকের রুমে গেলে তিনি আমার
হাত ধরে টান দিলে আমি বাধ্য হয়ে
তাকে ঝাড়ুপিটা করি।
সহকারি প্রধান শিক্ষক মো. হারুন অর-
রশিদ বলেন, দীর্ঘদিন যাবত
বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্ব চলে
আসছিল । ওই সহকারি শিক্ষিকা লুৎফুন
নেছা আমার কাছে কমিটি গঠনের
বিষয় জানতে চাইলে আমি কিছু
জানি না বলে তাকে জানাই এবং
সহকারি শিক্ষিকার পিতা
বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
হতে না পারায় আমাকে ঝাড়ু দিয়ে
পিটিয়ে লাঞ্ছিত করে।
এ ব্যাপারে বিদ্যালয় প্রধান শিক্ষক
মো. আনছার উদ্দিন বলেন, ঘটনার দিন
আমি জরুরী কাজে বিদ্যালয়ের
বাইরে ছিলাম। তবে মোবাইল
ফোনে শিক্ষকদের নিকট থেকে
ঘটনা সম্পর্কে জেনেছি। এঘটনার পরে
বিদ্যালয়ের শিক্ষকদের সাথে জরুরী
মিটিং করা হয়েছে এবং বিদ্যালয়
পরিচালনা কমিটির সাথে আলোচনা
করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।