২০, অক্টোবর, ২০২০, মঙ্গলবার | | ৩ রবিউল আউয়াল ১৪৪২

ভোলাই শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: অক্টোবর ১৮, ২০১৯

  • Facebook Share
ভোলাই শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন

ভোলা সদর প্রতিনিধি : আকিব হাওলাদারনানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী  পালন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী  ভোলা জেলা শাখার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা,দোয়া মাহফিল,   চিত্রাঙ্কন,আবৃত্তি  প্রতিযোগিতা ও শিশুদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। সকালে ভোলা জেলা শিশু একাডেমি  হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক
এই সময় প্রধান অতিথি মাসুদ আলাম সিদ্দিক বলেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত বিদেশ থেকে বেশি এনে বিচারের আওতায় আনতে।