২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

আজয় রায়ের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের শোক প্রকাশ

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৯

  • Facebook Share
আজয় রায়ের মৃত্যুতে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের শোক প্রকাশ


জয়পুরহাট প্রতিনিধি ::

বরেণ্য শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, শিক্ষা আন্দোলন মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একুশে পদকজয়ী অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শোক প্রকাশ করে সংগঠন দুটি।

রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক অজয় রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছাত্র ইউনিয়ন আহবায়ক রিফাত আমিন রিয়ন ও ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ স্বাক্ষরিত এক শোক বার্তায় তারা বলেন, অজয় রায় ছিলেন বিজ্ঞানমনস্ক প্রগতিশীল চিন্তার একজন মানুষ। ভাষা আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়া অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল চিন্তার, বিজ্ঞান ও জ্ঞান তাপসকে হারালো, যা মুক্তিবুদ্ধি চর্চার আন্দোলনের অপূরণীয় ক্ষতি। একজন সৎ-সজ্জন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

উগ্র ধর্মীয় মৌলবাদী-সাম্প্রদায়িক দুস্কৃতিকারীদের হাতে নিমর্ম হত্যাকাণ্ডের শিকার তাঁর পুত্র প্রখ্যাত বিজ্ঞান মনস্ক লেখক অভিজিৎ রায়ের মৃত্যুর পরও তিনি অবিচল থেকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অভিজিৎ হত্যার বিচার দাবিতে লড়ে গেছেন।
বিবৃতিতে সংগঠন দুটি অধ্যাপক অজয় রায়ের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।