১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

বেলাব উপজেলায় মাদক,সন্ত্রাসও ইভটিজিং প্রতিরোধ ক্যাম্পেইন

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
বেলাব উপজেলায় মাদক,সন্ত্রাসও ইভটিজিং প্রতিরোধ ক্যাম্পেইন


আবুল কালাম: বেলাব, প্রতিনিধিঃ

নরসিংদী বেলাব উপজেলা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) বুধবার বিকালে বারৈচা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকা সহযোগিতায় এই অনুষ্ঠান হয়।
বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামীমা শরমীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ ফারহানা কাউনাইন,জেলা প্রশাসক নরসিংদী জেলা।আরো বক্তব্য রাখেন চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান,বারৈচা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মোতালিব,নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান সেন্টু প্রমুখ।