১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

নরসিংদী রায়পুরায় রায়পুরা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২১, ২০২০

  • Facebook Share
নরসিংদী রায়পুরায় রায়পুরা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

হারুনুর রশিদ, রায়পুরা নরসিংদী প্রতিনিধি।   

২১ জানুয়ারি মঙ্গলবার  প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতা অনুুুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ কসরত  প্রদর্শন  নাচ, গান, কৌতুক ও দলীয় নৃত্য উপভোগ করেন অনুষ্ঠানের অতিথিবৃৃন্ত  ।
অত্র কলেজ বাংলা বিভাগ সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান আরেফা ফেরদৌস (চন্ধনা)’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের   উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু( এম.পি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক, পৌরসভা মেয়র জামাল মোল্লা, ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, পৌর আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম শাহিন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোর্শেদ আলম মিঠু, রায়পুরা ইউনিয়ন পরিষদের আনোয়ার হোসেন হালিম, জেলা পরিষদের সদস্য আব্দুল মোতালিব, আর কে আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফকির, সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রমজান মিয়া ও সেক্রেটারী জাকির আহমেদ স্বাধীন-সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্ধ।