২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবাধে চলছে অবৈধ দখল

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২০

  • Facebook Share
কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবাধে চলছে অবৈধ দখল

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পর্যটন নগরী কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরের স্থাপনা উচ্ছেদের জায়গা আবারো দখল করে স্থাপনা তোলার কাজ শুরু করেছে। বেশ কিছুদিন দিন ধরে চলছে এসব অবৈধ স্থাপনা তোলার হিড়িক। চলছে অগ্রিম জামানত তুলে ভাড়াটে দোকান বসানোর প্রক্রিয়া । ফলে একদিকে বেহাত হচ্ছে পাউবোর জায়গা। হাতিয়ে নেয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। দখলকৃত জায়গায় এসকল স্থাপনা তোলা এখন ব্যবসায় পরিণত হয়েছে। যেনো ফ্রি-স্টাইলে দখল, পর্যটন নগরী কুয়াকাটায় অবাধে চলছে দখল-বেদখল। কুয়াকাটা সৈকতের বেড়িবাঁধ-চৌরাস্তা থেকে একটু পুর্বদিকে যেতেই বাঁধের ডানদিকে চোখে পড়বে এসব অবৈধ স্থাপনা তোলার কাজ। দিনে-রাতে ২৪ ঘন্টাই এ দখল চলছে।

অভিযুক্ত এক ব্যক্তি জানান, আপাতত সৈকতের সী-বিচ থেকে উচ্ছেদ হওয়া ছোট্ট দোকানদারদের কোনরকমে দোকান করার জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে। পরে তো এরা আবার এরা উচ্ছেদ হবেই।

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, ওই পোল্ডারের বাঁধের উন্নয়ন কাজ চলছে তাই ¯েøাপের জমি দখলের কোন সুযোগ নেই। প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।