আপডেট: ডিসেম্বর ১১, ২০১৮

আপডেট:

ঊন্নয়নের রুপকার মাদার আফ হিউমিনিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে চিতলমারীতে আনুষ্ঠানিক প্রচারনা শুরু ।এ উপলক্ষ্যে চিতলমারীতে বিশাল মিছিল বের করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।বাগেরহাট -১ (চিতলমারী, মোল্লাহাটওফকিরহাট) আসনে মহাজোট প্রার্থী বঙ্গবন্ধু ভ্রাতুসপুত্র মাননীয় সংসদ সদস্য জনাব শেখ হেলালউদ্দীন।পরপর চার বার নির্বাচিত সাংসদ এবার পঞ্চমবার সংসদ হবার লক্ষ্যে মাঠে।শেখ হেলালের ঊন্নয়নে এলাকাবাসী আবারো ভোট দিবে আশা সকলের।
বক্তারা বিএনপি ও ঐক্যফ্রন্টকে সমালোচনা করে বলেন দেশের জনগন তাদের আর ভোট দেবে না।জঙ্গিদের নিয়ে যারা দল গঠন করে,আগুন সন্ত্রাস করে তাদের জনগন ভোট দিবে না।যারা পদ্মা সেতু নিয়ে বিদেশে মিথ্যাচার করে তারা দেশের ভালো চায় না। তারেক বিদেশে বসে ক্ষমতায় যাবার জন্য নীল নক্সা করছে আর ঐক্যফ্রন্ট বাস্তবায়ন করবে এ দেশের জনগন তামেনে নেবে না। ডঃ কমালকে বলেন তিনি ডিগবাজি মার্কা রাজনীতিবীদ।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুলখান,সাধারণ সম্পাদক বাবু পীযুষ কান্তি, উপজেলা ভাইসচেয়ার শেখ পুকুল, ছাত্রলীগ সভাপতি, সম্পাদক, যুবলীগ আহবায়ক বৃন্দাবন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।