আপডেট: মার্চ ৫, ২০২০

আপডেট:

ফয়েজ আহাম্মেদ মাহিন, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের সাতবাড়িয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যােগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আসছে আগামী বুধবার ১১ মার্চ বিকাল ৪ ঘটিকায় থেকে মধ্যে রাত পর্যন্ত মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মুফতী ফেরদাউস আল আজাদ- ঢাকা, বিশেষ বক্তা মুফতী আবদুল্লাহ খান- খতিব, বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ সানারপার নারায়ণগঞ্জ, হাফেজ মাওলানা জসিম উদ্দিন- মুহতামিম, বাইতুল তাকওয়া মাদ্রাসা ফতেহপুর, হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব – মুহতামিম, সাতবাড়িয়া নুরানি হাফিজিয়া মাদরাসা।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সাজেদুল হাসান বাবু বাতেন-চেয়ারম্যান, ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ।মাহফিলে সভাপতিত্বো করিবেন আলহাজ্ব আব্দুল মালেক দেওয়ান ও পরিচালনায় মুফতী মুহাম্মদ শরীফুল ইসলাম।সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।