আপডেট: মার্চ ৫, ২০২০

আপডেট:

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে জাকজমক পূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এই সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়। সমাবেশের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছাচৌগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবঃ মেজর জেনারেল ডাঃ নাসির উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।