আপডেট: মার্চ ৫, ২০২০

আপডেট:

জুনায়েদ হোসেন ফরহাদঃ
গাজীপুরের ভূরুলিয়া এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এসময় আহত হয়েছেন তার এক বন্ধু। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছে পুলিশ।
মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাঈম সরকার সিটি করপোরেশনের পশ্চিম ভূরুলিয়া এলাকার লোকমান সরকারের ছেলে।
সে স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (মিস্ট) এর ২য় বর্ষের ছাত্র।
জিএমপির সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভূরুলিয়া এলাকায় কলেজের পাশে বসে আড্ডা দিচ্ছিল বোর্ড বাজার এলাকার আহত মুন্না ও তার এক বান্ধবী।
এসময় সেখানে স্থানীয় তিন যুবক গিয়ে তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে মুন্না তাকে সাহায্যের জন্য বন্ধু নাইমকে ডেকে নেয়।
নাইম ঘটনাস্থলে গেলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ওই তিন যুবক। এসময় গুরুতর আহত হন নাইম ও তার বন্ধু মুন্না।
তাদের উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।