আপডেট: মার্চ ৮, ২০২০

আপডেট:

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদ্যাপিত হচ্ছে। জাতিসংঘ এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুরাদনগর উপজেলায় ও এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সম্মানিত অতিথি বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন- ১১ এর সংসদ সদস্য আরমা দত্ত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মহ. রুহুল আমিন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুক্তিযোদ্ধা হানিফ সরকার। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির, মুরাদনগর সদর ইউ’পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক রুহুল আমিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহব্বায়ক সফিক তুহিন প্রমুখ।