১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রংপুরে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

আপডেট: জানুয়ারি ১০, ২০১৯

  • Facebook Share
রংপুরে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

রেজওয়ান হোসেন সুমন,রংপুরঃ বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণে আহত হয়েছে নিশাত (১৫) ও নুর আলম (১০) নামে দুই পথশিশু । আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিশাত নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ সংলগ্ন এলাকার এরশাদুল হকের এবং নুর আলম একই এলাকার রশিদুল হকের ছেলে।


তথ্যসূত্রে জানা যায় আহত নিশাত ও নুর আলম বৃহস্পতিবার দুপুরের দিকে জিলা স্কুল মাঠে কাগজ কুড়াতে যায়। এসময় মাঠের উত্তর-পশ্চিম কোণে তারা দুইটি ককটেল দেখতে পেয়ে তা বল ভেবে হাতে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ খেলার পর ককটেল দু’টি রেখে গাছের পাতা কুড়িয়ে সেই পাতায় আগুন লাগিয়ে দেয় তারা। আগুনের পাশে ককটেল দু’টি থাকায় তাপ পেয়ে তা বিষ্ফোরিত হতে পারে ধারণা করা হচ্ছে। এতে নিশাতের বাম হাত ও নুর আলমের মুখ ঝলসে যায়। ঘটনায় স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্কুলমাঠে ককটেল কীভাবে এলো সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করবে বলেও জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা।