৫, ফেব্রুয়ারি, ২০১৯, মঙ্গলবার | | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০

দৌলতপুরে ইউপি সদস্য প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত, অতঃপর উদ্ধার করেছে পুলিশ

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৯

  • Facebook Share
দৌলতপুরে ইউপি সদস্য প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাত, অতঃপর উদ্ধার করেছে পুলিশ

খোকন দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজোলার রিফাইতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামের মৃত মজের মন্ডলের ছেলে প্রতিবন্ধী জালিম উদ্দীনের ভাতার টাকা আত্বসাত কারার অভিযোগে  রিফাইতপুর ইউ,পির ১ নং ওয়ার্ডের মেম্বার টিপু সুলতানের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। ৩১ জানুয়ারী বৃহস্পতিবার এ ঘটনা ঘটে, এ ব্যাপারে  ভূক্তভোগী প্রতিবন্ধী জালিম উদ্দীন সাংবাদিকদের জানান আমার ভাতার কার্ডের টাকা তুলে বের হয়ার সময় টিপু মেম্বার আমার থেকে ৬ হাজার টাকা নিয়ে নেয়। পরে আমি টাকা ফেরৎ চাইলে আজ কাল করে ফেরত দেইনা। তিনি আরো জানান টাকা ফেরত না পেয়ে আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আমার পাওনা টাকা উদ্ধার করে দেয়। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান ভূক্তভোগী প্রতিবন্ধী জালিম উদ্দীন থানায় লিখিত অভিযোগ দায়ের কারার পরে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এর নির্দেশনায় আমি ও সঙ্গীয় এ এস আই আসাদ, এ এস আই সাহেব আলী অভিযোগ তদন্ত করে টিপু মেম্বারের কাছে থেকে ৬ হাজার টাকা উদ্ধার করে ভূক্তভোগী প্রতিবন্ধী জালিম উদ্দীনকে ফেরত দিয়েছি। এব্যাপারে রিফাইতপুর ইউ,পি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান আমি এ ব্যাপারে কিছু জানিনা।  টিপু মেম্বারের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যাই।  দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান ভূক্তভোগী প্রতিবন্ধী জালিম উদ্দীন আমার কাছে এসে অভিযোগ করলে থানার অফিসার দিয়ে ওই প্রতিবন্ধীর পাওনা টাকা উদ্ধার করে দিয়েছি। পুলিশ সেবা সপ্তাহ চলা কালে পুলিশের এই ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে।