আপডেট: মার্চ ১৩, ২০১৯

আপডেট:

মেহেদী হাসান শিয়াম(চাঁপাইনবাবগঞ্জ):চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সাংবাদিতায় ৩দিনব্যাপি অনুষ্ঠিত হওয়া সাংবাদিতায় বুনিয়াদি ও অনুসন্ধানী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভার প্রধান প্রেস ইনসিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) (অতিরিক্ত সচিব) মো. ইলিয়াস ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জে এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবি’র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান. সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, একেএস রোকন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগের খন্ডকালিন শিক্ষক মোহামমদ শাহাবুদ্দিনসহ জেলার ৭০জন প্রশিক্ষণার্থী সাংবাদিক। উল্লেখ্য, জেলার সাংবাদিকদের সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি ও মানসম্পন্ন প্রতিবদন ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আগ্রহী জন্য পিআইবি’র উদ্যোগে গত ১১ মার্চ থেকে বুনিয়াদি ও অনুসন্ধানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।