আপডেট: এপ্রিল ৫, ২০১৯

আপডেট:

জামালপুর প্রতিনিধি ঃজামালপুর সদরের বিনন্দেরপাড়া মোড় ব্যবসায়ীর সমিতির সদস্য মিলন মিয়ার নামে মিথ্যা মামলায় হয়রানির করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী।আজ শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিনন্দেরপাড়া মোড় ব্যবসায়ীর সমিতি’র সভাপতি ডাঃ সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক সুজায়েত আলী সুজা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক তোতা প্রমূখ। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, বিনন্দেরপাড়া মোড়ের সামাদ মার্কেটের মালিক সাইদ আহসান হাবীবসহ একটি কুচক্রী মহল ব্যবসায়ী নেতা মিলন মিয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানী করছে।
মেহেদী হাসানজামালপুর প্রতিনিধি