৬, মার্চ, ২০২০, শুক্রবার | | ১১ রজব ১৪৪১

কালিহাতীতে চলন্ত ট্রাকে আগুন ধরে খাদে পড়ে

আপডেট: মার্চ ৫, ২০২০

  • Facebook Share
কালিহাতীতে চলন্ত ট্রাকে আগুন ধরে খাদে পড়ে

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের কালিহাতীতে খর (গরুর খাদ্য) ভর্তি একটি নিয়ন্ত্রণ হারানো চলন্ত ট্রাকে আগুন ধরে ও খাদে পড়ে ট্রাকের হেলপার লিটন মিয়া গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পালিমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার লিটন মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী ফায়ার স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, খর ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ত- ১৩-১১৩৮) কালিহাতী থেকে ভূঞাপুরের দিকে যাচ্ছিলো। ধারনা করা হচ্ছে পালিমা বাজারে ইলেকট্রিক তার থেকে ট্রাকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য ট্রাক চালক গাড়িটি পাশের খাদে ফেলে দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার খর পুড়ে ছাই হয়েছে।