৫, এপ্রিল, ২০২০, রোববার | | ১১ শা'বান ১৪৪১

ঠাকুরগাঁয়ের ডিসি রানীশংকৈলের ৭টিগুচ্ছ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • Facebook Share
ঠাকুরগাঁয়ের ডিসি রানীশংকৈলের ৭টিগুচ্ছ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন

নাজমুল হোসেন রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায়  করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া ৭টি গুচ্ছ গ্রামের  হতদরিদ্র দিন মুজুর দিন আনে দিনে খাওয়া  মানুষের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ঠাকুরগাঁয়ের ডিসি কামরুজ্জামান সেলিম। 
তিনি শনিবার ৪ এপ্রিল  বিকালে ৬০২ পরিবারের মাঝে এই খাবার সামগ্রী বিতরন করেন বাড়ি বাড়ি গিয়ে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার মৌসুমি আফরিদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান এনামুল হক,মাহাবুব আলম, প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ সরকার। 
বাশবাড়ী গুজাহার গুচ্ছ গ্রামে ৫১, মোলানী দিঘি তে ৫৬,উত্তরগাও মানিকা দিঘি তে ৭২ শীতা দিঘিতে ৫৮,কুমারগঞ্জ ছেলিয়াপাথা দিঘিতে ১৭০,রাউতনগর আদর্শ পাড়া গ্রামে ১২৫ ও হাজী মোরে ৭০ টি পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়।এর আগে দুপুরে উপজেলার ধর্মগড়  ও কাশিপুর ইউনিয়ন পরিষদের অসহায় হত-দরিদ্র চা দোকানি সহ বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে ৩৯৬ জনকে  দ্বিতীয় ধাপে এই  খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।বাড়ি বাড়ি খাবার সামগ্রী বিতরন করার সময় ডিসি  মহাদয় সকলকে ঘরে থাকার অনুরোধ করেন তিনি  বলেন আপনাদের কে  নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তিনি আরো বলেন এই করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবারকে সচেতন রাখতে হবে তবে আমরা এ করোনাকে প্রতিহত করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী এই খাদ্য সামগ্রী পাঠিয়েছেন আপনাদের জন্য  আপনারা এই খাদ্য সামগ্রী খাবেন এবং বাড়ির  বাইরে অপ্রোজনে  যাবেন না।