আপডেট: এপ্রিল ৫, ২০২০

আপডেট:

মোঃ নাঈম শাহ, নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে তৃতীয় বারের মত নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মারুফ পারভেজ প্রিন্স এর উদ্যোগে প্রায় ৫০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেছেন জেলা ছাত্রদল। বৃহস্পতিবার ২ এপ্রিল থেকে করোনা ভাইরাসের কারণে লক ডাউন পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কমসূচি শুরু করেছে জেলা ছাত্রদল। তারই অংশ হিসেবে আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধায় জেলা শহরেরে বিভিন্ন স্থানে অসহায় মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন ও সৈকত ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক জীবন,রাকিব।