৫, এপ্রিল, ২০২০, রোববার | | ১১ শা'বান ১৪৪১

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নেত্রকোনায় এক বৃদ্ধের মৃত্যু

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • Facebook Share
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নেত্রকোনায় এক বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের বড়হাটিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার জ্বর, সর্দি, কাশি,গলা ব্যথা, শ্বাসকষ্ট এমন সব লক্ষণ নিয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি মারা যান।

তিনি জানান, খালিয়াজুরী সদরের বড়হাটি গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী নৃপেন্দ্র সরকার করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পুরো পরিবারকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। 

নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্ট এবং টিভি রোগে ভোগছিলেন বলেও জানান তিনি।