আপডেট: এপ্রিল ১৭, ২০১৯

আপডেট:

নেত্রকোনায় সদর উপজেলার মদনপুর ইউনিয়নে তাবলীগ জামাতের বিতর্কিত আলেম মাওলানা সা’দের অনুসারীদের আয়োজিত কথিত জেলা ইজতেমা (১৮-২০ এপ্রিল) বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বাদ যোহর সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মদরাসার সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদূর এগিয়ে গেলে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও নেতৃস্থানীয় উলামায়ে কেরামের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সা’দ পন্থীদের ইজতেমা বন্ধ করার ব্যাপারে আশ্বস্ত করলে মিছিল সামনে না এগিয়ে ওই স্থানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম মাওলানা আবুল কাসেমর সভাপতিত্বে ও মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতী তাহের কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আসআদুর রহমান আকন্দ, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা দিলাওয়ার হুসাইন, মুফতী জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা সা’দ পন্থীদের ইজতেমাসহ সমস্ত অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন।
সবশেষে উপস্থিত তাওহীদি জনতার সামনে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম সা’দ পন্থীদের কথিত ইজতেমা বন্ধের আশ্বাস প্রদান করলে মাওলানা আবুল কাসেম কর্তৃক পরিচালিত দুয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচী সমাপ্ত হয়।