৬, মার্চ, ২০২০, শুক্রবার | | ১১ রজব ১৪৪১

কোটিপতি হলেন নরসিংদীর শামীম আহমেদ

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৮

  • Facebook Share
কোটিপতি হলেন নরসিংদীর শামীম আহমেদ

ইনডিপেন্ডেন্ট টেলিভিশন কতৃক আয়োজিত “বাংলাদেশ জিজ্ঞাসা” কুইজ শোতে চাম্পিয়ন হয়ে কোটিপতি হলেন নরসিংদীর ছেলে শামীম আহমেদ। আজ রাতে আয়োজিত দ্যা ফাইনালিস্ট শোতে এই কৃতত্বের অধিকারি হন তিনি।  সারা বাংলাদেশে ৮০ হাজার প্রতিযোগীর মধ্য আজ ফাইনাল রাউন্ডে ভাগ্যের রেখা খোলে শামীম আহমেদের।ফাইনাল রাউন্ডে সর্বোচ্চ ১১৫ স্কোর গড়ে চাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এই শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ১০০ স্কোর নিয়ে রানার আপ  হিসাবে ২৫ লক্ষ টাকা জিতে নেন পিরোজপুরের মো: মুহসিন উদ্দীন। প্রথম রানার আপ হিসেবে ১৫ লক্ষ টাকা জিতে নেন ঝিনাইদহের ছেলে মো: বেনজির আহমেদ এবং দ্বিতীয় রানার আপ হিসেবে ৫ লক্ষ টাকা জিতে নেন বরিশালের ছেলে প্রীতিশ চন্দ সাহা।প্রতিয়োগীদের মাঝে পুরুস্কার স্বরূপ প্রাইজ মানি প্রদান করেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ ফ ম কামাল হোসেন।  IFIC ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার ৪৭ বছরে বাংলাদেশের অর্জন,সাফল্য- ব্যর্থতা, সর্বোপরি কোথায় এবং কিভাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো  “বাংলাদেশ জিজ্ঞাসা “কুইজ শো ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে আয়োজিত হয়ে আসছিলো। পুরু প্রতিযোগীতায় ১ কোটি ৭৭ লক্ষ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িক্ত পালন করেন খালেদ মুহিউদ্দীন।